ডেটাবেজের মধ্যমে দুর্যোগ মোকাবেলা করছে সরকার : প্রধানমন্ত্রী

২০ এপ্রিল, ২০২০ ২০:৪৩  
ডেটাবেজের মাধ্যমে সবার জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে সরকার। একইসঙ্গে বিতরণেও  বাড়ানো হচ্ছে প্রযুক্তির ব্যবহার । নির্দেশনা দেয়া হয়েছে ৩৩৩ হ্যাশ ফাইভ সেবা চালুর। এরফলে কেউই খাদ্য সঙ্কটে পড়বেন না। সোমবার (২০ এপ্রিল) সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রশানিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে  এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য যেন বিনা বাধায় বাজারে সরবরাহ করতে পারে সেজন্য ডেটাবেজ গড়ে তোলা হচ্ছে। রোজায় যেন মানুষের কষ্ট না হয়, ৫০ লাখ মানুষেকে রেশন কার্ড দেয়া হয়েছে।  আরো ৫০ লাখকে কার্ড দেয়া হবে। এর মাধ্যমে ৫ কোটি মানুষ এই উপকার পাবে। আর এটা ডেটেবেসে সংরক্ষণ করা হবে। যারা কারো কাছে হাত পাততে পারছেন না তাদের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।